Showing posts with label আমার আমি. Show all posts
Showing posts with label আমার আমি. Show all posts

আমার আমি


আমি সার্জা,
সাধারন এক মানুষ,
কিন্তু অসাধারন স্বপ্ন দেখার কিছু অভ্যাস আছে,বিশেষ করে আমার স্বপ্নের দেশ আমার বাংলাদেশকে নিয়ে।

লেখাপড়া বলতে.... 
দেখে শিখি, মানুষ দেখে শিখি.... তবে স্কুল কলেজে যাওয়ার সুযোগ ও হয়েছে।

SSC– ফরিদপুর জিলা স্কুল (০২)
HSC – নটরডেম কলেজ (০৪)
MBBS – ইব্রাহিম মেডিকেল কলেজ(৫ম বর্ষ) [IM4]

তবে সামনে এখনো বহু বন্ধুর পথ আমার জন্য অপেক্ষমান......
আমিও অপেক্ষায় সে পথের.........




মানুষ নিয়ে ভাবি.........
মানুষকে খুব আপন করে নিতে ভালবাসি, খুব দ্রুতই মানুষকে আপন ভাবতে পছন্দ করি, অবশ্য এ জন্য জীবনে কম ভুগতেও হয়নি।


যাদের পাশে দাঁড়াতে ভালবাসি...............
সবসময়ই সুবিধা বঞ্চিত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাই, খেটে খাওয়া মানুষদের শ্রদ্ধা ভরে দেখি।
পৃথিবীর ক্ষুধা আর রোগ বালাই জর্জরিত সাধারন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাই।


পছন্দের খেলা..........
স্কুল জীবনে ক্রিকেট এবং ব্যাডমিন্টনটাই খেলা হতো বেশি, তাও শখের বশে, তবে টিভিতে ফুটবল, ক্রিকেট (বিশেষ করে টি২০), টেনিস দেখতে ভালো লাগে....
ফুটবলে সরাসরি কোন দলকে সমর্থন করিনা... ভাল খেলা মাত্রই ভালো লাগে......
ক্রিকেট এ অবশ্যই বাংলাদেশ এবং এন্টি পাকিস্তান (ব্যপারটা আমার দেশের জন্ম সম্পর্কিত, পাকিস্তানেকে সকল কিছুতেই পরিহার করার চেষ্টা করি)

Copyright © 2009 - সার্জা'র ব্লগ - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template